জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রঙের নির্দিষ্ট প্রভাব রয়েছে। কালো রং-কে অনেক সময় অশুভ বলে মনে করা হয়। সেই কারণে অনেক শুভ অনুষ্ঠানেই কালো রঙের ব্যবহার নেই। তবে কালো রং মোটেও সব সময় অশুভ নয়। বাস্তু শাস্ত্র বলছে, কালো রঙের প্রভাব শুভ বা অশুভ, উভয়ই হতে পারে। কালো রং যেমন অনেক সময় আমাদের উপর ভালো প্রভাব ফেলে, তেমনই অনেক সময় ক্ষতির কারণও হয়। আজ আমরা জেনে নেব, কালো রঙের ঘড়ি হাতের কবজিতে পরা কতটা শুভ।
কালো ঘড়ি কখন শুভ?
কালো ডায়ালের ঘড়ি বা কালো স্ট্র্যাপের ঘড়ি সব সময় অশুভ নয়। কালো রং হলো শনির প্রতীক। শনি জন্মছকে শুভ স্থানে থাকলে কালো ঘড়ি অত্যন্ত শুভ ফল দেয়। সেক্ষেত্রে কালো ঘড়ি জাতকের জন্য সাফল্য নিয়ে আসে। কালো ঘড়ি কবজিতে পরলে খ্যাতি, সৌভাগ্য, সম্পদ ও সম্মান লাভ হয়। কালো ঘড়ি অলস ব্যক্তিদের মধ্যেও পরিশ্রম ও ডিসিপ্লিন বাড়ানোর জন্য অনুপ্রেরণা দেয়।
কালো ঘড়ি কখন অশুভ?
তবে কোনও কোনও সময় কালো ঘড়ি অশুভ ফল দিয়ে থাকে। বিশেষ করে যাঁদের জন্মছকে শনির সাড়ে সাতি বা ধাইয়া চলছে, তাঁদের জন্য কালো ঘড়ি অত্যন্ত ক্ষতিকর হতে পারে। শনি অশুভ প্রভাব থাকলে সব কাজে দেরি হবে এবং নানা সমস্যায় জড়িয়ে পড়তে হবে।