আমাদের চারপাশে সারাক্ষণ দুই ধরণের শক্তির খেলা চলে— শুভ এবং অশুভ। বাড়িতে শুভ শক্তির প্রভাব থাকলে যেমন সুখ-সমৃদ্ধি উপচে পড়ে, তেমনই অশুভ বা নেতিবাচক শক্তির (Negative Energy) প্রবেশ ঘটলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিনা কারণে ঝগড়া, কাজে বাধা, অর্থের অভাব বা রোগব্যাধি লেগেই থাকে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার বাড়িতে অশুভ শক্তি ওত পেতে আছে কিনা তা চেনার একটি অত্যন্ত সহজ উপায় রয়েছে।
বাড়িতে অশুভ শক্তি আছে কি না বুঝবেন কীভাবে?
একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে সাধারণ জলের সঙ্গে কিছুটা গঙ্গাজল মিশিয়ে নিন। তাতে কয়েকটি টাটকা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঘরের একটি কোণে লুকিয়ে রাখুন যেখানে কারো নজর পড়বে না। ২৪ ঘণ্টা পর লক্ষ্য করুন—
-
যদি জলের রঙ সম্পূর্ণ বদলে যায় বা কালচে হয়ে যায়, তবে বুঝবেন বাড়িতে অশুভ শক্তির প্রভাব রয়েছে।
-
আর যদি জলের রঙ অপরিবর্তিত থাকে, তবে আপনার ঘর নেতিবাচকতা মুক্ত।
নেতিবাচক শক্তি দূর করার ৫টি কার্যকরী বাস্তু টোটকা
১. প্রধান দরজার পরিচ্ছন্নতা: বাড়ির মূল প্রবেশদ্বার দিয়েই সব শক্তির যাতায়াত। তাই সদর দরজার সামনে কোনো ধুলো-ময়লা বা জঞ্জাল জমতে দেবেন না। প্রবেশপথ পরিষ্কার থাকলে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না।
২. রক সল্ট বা সৈন্ধব লবণের ব্যবহার: প্রতিদিন ঘর মোছার সময় জলের বালতিতে এক মুঠো রক সল্ট মিশিয়ে নিন। নুন জল ঘরের কোণে জমে থাকা নেতিবাচকতাকে শুষে নেয়।
৩. লেবুর রসের ম্যাজিক: জানলার গ্রিল এবং দরজার হাতল পরিষ্কার করার সময় জলে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। এই সহজ টোটকাটি নেতিবাচক শক্তি তাড়াতে অত্যন্ত কার্যকর।
৪. রান্নাঘরে নুনের পুঁটলি: ১ কেজি ২৫ গ্রাম সাদা নুন একটি লাল কাপড়ে বেঁধে রান্নাঘরের এমন এক জায়গায় লুকিয়ে রাখুন যাতে বাইরের কারোর চোখে না পড়ে। এটি ঘরের অশুভ প্রভাব কাটিয়ে দেয়।
৫. শুভ গাছ রোপণ: বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ রুখতে তুলসী গাছ বা অন্য কোনো শুভ ইনডোর প্ল্যান্ট লাগান। এটি বাতাস শুদ্ধ করার পাশাপাশি আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে।