Vastu Tips

টাকা এলেও থাকছে না? পার্সে এই টোটকা বদলে দিতে পারে ভাগ্য

blank

অনেকেই অভিযোগ করেন, টাকা রোজগার হলেও তা হাতে থাকছে না। যত আয় হচ্ছে, তার চেয়েও যেন বেশি খরচ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে, এর পিছনে বাস্তুদোষের প্রভাব থাকতে পারে। বাস্তুমতে পার্স বা ওয়ালেটের (Wallet) সঙ্গে মানুষের আর্থিক অবস্থার সরাসরি যোগ রয়েছে। কারণ প্রতিদিনের উপার্জিত অর্থ আমরা পার্সেই রাখি। তাই পার্সকে আমাদের আর্থিক অবস্থার প্রতীক হিসেবে ধরা হয়।

অনেক সময় আমরা অজান্তেই পার্সে এমন কিছু জিনিস রেখে দিই, যা অর্থাগমের পথে বাধা সৃষ্টি করে। নোংরা বা ছেঁড়া পার্স ব্যবহার করলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে জেনে নেওয়া জরুরি, পার্সে কী রাখা উচিত এবং কী রাখা একেবারেই অনুচিত।

পার্সে কোন জিনিস রাখবেন না

বেশিরভাগ মানুষই পার্স অপ্রয়োজনীয় জিনিসে ভরে রাখেন। পুরোনো বিল, রশিদ (Receipt), অচল নোট বা কাগজ এখনই পার্স থেকে সরিয়ে ফেলা উচিত। এই সব জিনিস জমে থাকলে গুরুতর বাস্তুদোষ তৈরি হয়, যার প্রভাব সরাসরি আর্থিক ক্ষতির উপর পড়ে। পাশাপাশি পার্স ছেঁড়া বা খুব পুরোনো হলে তা দ্রুত বদলে নেওয়াই শ্রেয়।

পার্সের রং কেমন হবে

বাস্তুশাস্ত্র অনুযায়ী পার্সের রং (Color) মানুষের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে। কালো, ঘন নীল বা খুব গাঢ় রঙের পার্স আর্থিক ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের রং এড়িয়ে চলাই ভালো। সবুজ, বাদামি, খয়েরি বা ক্রিম রঙের পার্স অর্থ ধরে রাখতে সহায়ক বলে মনে করা হয়।

পার্সে দেবদেবীর ছবি রাখা উচিত কি

অনেকে পার্সে মা লক্ষ্মী ও কুবেরের (Kubera) ছবি রাখেন। তবে বাস্তুশাস্ত্র মতে পার্সে দেবদেবীর ছবি রাখা শুভ নয়। এর ফলে উল্টে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। দেবদেবীর ছবির পরিবর্তে লাল কাগজ দিয়ে তৈরি সূর্যযন্ত্র (Surya Yantra) পার্সে রাখা যেতে পারে, যা অর্থাগমে সহায়ক বলে বিশ্বাস।

পার্সে ময়ূরের পালক

বাস্তুমতে পার্সে ময়ূরের পালক (Peacock Feather) রাখা অত্যন্ত শুভ। এটি নেগেটিভ এনার্জি দূর করে এবং আর্থিক লাভের অনুকূল পরিবেশ তৈরি করে। পাশাপাশি ময়ূরের পালক রাহুর দোষও নাশ করে বলে বিশ্বাস করা হয়। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি পায়।

অর্থহানি ঠেকানোর সহজ টোটকা

টাকা এলেও যদি ধরে রাখা না যায়, তাহলে এই সহজ টোটকা কার্যকর হতে পারে। কয়েক দানা চাল (Rice) এবং সামান্য হলুদ একটি হলুদ কাপড়ের টুকরোয় বেঁধে ছোট পুঁটুলি তৈরি করুন। এই পুঁটুলিটি পার্সে রেখে দিন। বিশ্বাস অনুযায়ী এর ফলে আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হয় এবং অর্থলাভের যোগ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *