মহাশিবরাত্রি হল মহাদেবের (Lord Shiva) আরাধনার জন্য বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি। অন্যান্য শিবপুজোর দিনের তুলনায় এই দিনটির মাহাত্ম্য অনেক বেশি। বিশ্বাস করা হয়, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই মহাদেব ও দেবী পার্বতীর (Goddess Parvati) পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই মহাজাগতিক পরিণয়ের স্মরণেই ভক্তরা গভীর নিষ্ঠায় পালন করেন মহাশিবরাত্রি।
চলতি বছরে মহাশিবরাত্রি পালিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই দিনে একাধিক শুভ যোগ (Auspicious Yoga) তৈরি হওয়ায় শিবলিঙ্গের (Shivling) জলাভিষেক ও রুদ্রাভিষেক (Rudrabhishek) বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। তবে শাস্ত্র মতে পুজোর সময় কিছু ভুল করলে আশীর্বাদের বদলে অশুভ ফলও আসতে পারে। জেনে নিন মহাশিবরাত্রিতে শিবপুজোর সময় কোন কোন বিষয় এড়িয়ে চলা জরুরি।
শিবপুজোয় শাঁখ বাজানো নিষেধ
শিবপুজোর সময় ভুলেও শাঁখ (Conch) বাজানো উচিত নয়। এমনকি শঙ্খের জলও শিবলিঙ্গে নিবেদন নিষিদ্ধ। পুরাণ মতে, শঙ্খচূড় (Shankhachur) নামক এক প্রবল অসুরকে বধ করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয়, তার অস্থি থেকেই শঙ্খের উৎপত্তি।
শিবলিঙ্গের সম্পূর্ণ প্রদক্ষিণ নয়
অন্যান্য দেবদেবীর পুজোয় সম্পূর্ণ প্রদক্ষিণ করা হলেও শিবলিঙ্গের ক্ষেত্রে নিয়ম আলাদা। শিবলিঙ্গে অর্ধ প্রদক্ষিণ (Half Parikrama) করতে হয়। যোনিপট (Yoni Path) কখনোই অতিক্রম করা উচিত নয়।
হলুদ ও কুমকুম নিবেদন করবেন না
শিবলিঙ্গে হলুদ (Turmeric) ও কুমকুম (Kumkum) নিবেদন নিষিদ্ধ। শিবলিঙ্গ পৌরুষের প্রতীক হওয়ায় নারীর শৃঙ্গারের উপকরণ সেখানে দেওয়া উচিত নয়। তবে মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর যুগল পুজো করলে সিঁদুর ও কুমকুম ব্যবহার করা যেতে পারে।
বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম
বেলপাতা (Bel Patra) ছাড়া শিবপুজো অসম্পূর্ণ। ত্রিপত্র বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হয় এবং পাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে রাখতে হয়। শিব পুরাণ অনুসারে কেতকী ফুল (Ketaki), কল্কে, পদ্মফুল (Lotus) ও তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করা নিষেধ। এর পরিবর্তে ধুতরো (Datura), ভাং (Bhang) ও শমী গাছের পাতা ব্যবহার করা শ্রেয়।
খণ্ডিত অক্ষত নিবেদন নয়
শিবলিঙ্গে ভাঙা চাল বা খণ্ডিত অক্ষত (Broken Rice) নিবেদন করলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। সব সময় পরিষ্কার ও সম্পূর্ণ চাল নিবেদন করা উচিত।
এই পাঁচটি ভুল একেবারেই করবেন না
ব্রোঞ্জের পাত্র (Bronze Vessel) থেকে শিবলিঙ্গে জল ঢালা নিষেধ। তামা (Copper), রুপো (Silver) বা সোনার পাত্র ব্যবহার করাই শাস্ত্রসম্মত।
মহাশিবরাত্রিতে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। সাদা, আকাশী নীল, হালকা হলুদ বা কমলা রঙ শুভ বলে ধরা হয়।
এই দিনে উপবাস (Fasting) রাখা সবচেয়ে উত্তম। উপবাস সম্ভব না হলে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাংস ও মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নির্জলা উপবাস বা ফলাহার উপবাস রাখা যেতে পারে, তবে শস্যজাতীয় খাবার এড়িয়ে চলুন।
উপবাসের সময় রাগ, ঝগড়া ও কটু কথা বলা থেকে বিরত থাকুন। যত বেশি সম্ভব ‘ওম নমঃ শিবায়’ (Om Namah Shivaya) মন্ত্র জপ করুন।