প্রেম কখন কার জীবনে কোন বেশে আসে, তা বলা কঠিন। কখনও ঘৃণা থেকে ভালোবাসার জন্ম হয়, আবার কখনও সোশ্যাল মিডিয়ার একটি হাই থেকেই শুরু হয় সারা জীবনের গল্প। যারা এখনও নিজেদের ‘সোলমেট’-এর অপেক্ষায় আছেন, তাঁদের জন্য জ্যোতিষশাস্ত্র দিচ্ছে এক রোমাঞ্চকর ইঙ্গিত। আপনার রাশিই বলে দিতে পারে, ঠিক কোন পরিবেশে আপনার প্রিয় মানুষটির সঙ্গে আপনার প্রথম আলাপ হতে পারে।
দেখে নিন ১২ রাশির তালিকা:
-
মেষ রাশি: পাহাড় বা ট্রেকিং ট্রেইলে কোনো রোমাঞ্চকর অভিযানের মাঝেই দেখা হতে পারে আপনার মনের মানুষের।
-
বৃষ রাশি: শপিং মল, রেস্তরাঁ বা সোশ্যাল মিডিয়ার কোনো চ্যাট বক্সে আপনার ভাগ্য খুলতে পারে।
-
মিথুন রাশি: আপনি চট করে কাউকে বিশ্বাস করেন না, তাই কোনো বন্ধুর মাধ্যমেই আপনার কাছে আসতে পারে বিশেষ সেই মানুষটি।
-
কর্কট রাশি: আবেগপ্রবণ কর্কট রাশির জাতকদের জন্য বিয়ের অনুষ্ঠান বা ডেটিং অ্যাপ হতে পারে তরী পারের মাধ্যম।
-
সিংহ রাশি: আত্মবিশ্বাসী সিংহরা সাধারণত ডেটিং অ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মেই খুঁজে পান তাঁদের পছন্দের সঙ্গীকে।
-
কন্যা রাশি: কাজের প্রতি আপনার অগাধ টান। তাই কর্মক্ষেত্রেই এমন কাউকে পাবেন, যে আপনার প্রফেশনাল লাইফকে বুঝবে।
-
তুলা রাশি: পারিবারিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে কোনো আড্ডার আসরেই বাজতে পারে আপনার প্রেমের ঘণ্টা।
-
বৃশ্চিক রাশি: একটু অন্তর্মুখী হওয়ায় পরিচিত বন্ধুমহলের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার জীবনসঙ্গী।
-
ধনু রাশি: ভ্রমণের নেশাই আপনাকে মিলিয়ে দেবে আপনার মনের মানুষের সঙ্গে। পর্যটন কেন্দ্রেই হতে পারে সেই মোলাকাত।
-
মকর রাশি: কাজের বাইরে সময় বের করে যখন কোনো রেস্তরাঁ বা আড্ডায় যাবেন, তখনই দেখা মিলবে তাঁর, যে আপনার জীবনে ভারসাম্য আনবে।
-
কুম্ভ রাশি: বইয়ের দোকান বা লাইব্রেরি—শান্ত কোনো পরিবেশে বইয়ের পাতার ফাঁকেই লুকিয়ে আছে আপনার প্রেম।
-
মীন রাশি: সৃজনশীল মীন রাশির জাতকদের জন্য কোনো আর্ট গ্যালারি বা সাংস্কৃতিক প্রদর্শনী হতে পারে মোক্ষম জায়গা।