ভারতীয় জ্যোতিষে (Indian Astrology) বাস্তুশাস্ত্র এবং চিনা জ্যোতিষে ফেংশুই (Feng Shui) ঘরের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার নানা উপায়ের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র মতে, জীবনে উন্নতি ও স্থায়িত্ব আনতে পজ়িটিভ এনার্জির (Positive Energy) উপস্থিতি অত্যন্ত জরুরি। আবার এই পজ়িটিভ শক্তিকে ধরে রাখতে কিছু নির্দিষ্ট বস্তু বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়।
শাস্ত্র অনুযায়ী, এই সব শুভ বস্তুর প্রভাবে নেগেটিভ এনার্জি (Negative Energy) ধীরে ধীরে কেটে যায় এবং বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি হয়। বাস্তুশাস্ত্র ও ফেংশুইতে এমনই একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল উটের মূর্তি (Camel Statue)। জেনে নেওয়া যাক, বাড়িতে উটের মূর্তি রাখলে কী উপকার পাওয়া যায় এবং কোথায় রাখাই সবচেয়ে শুভ।
বাড়িতে উটের মূর্তি রাখার সঠিক দিক
বাস্তু মতে, বাড়িতে উটের মূর্তি রাখা অত্যন্ত শুভ। উটের মূর্তি রাখার জন্য বাড়ির উত্তর-পশ্চিম (North-West) দিক সবচেয়ে শুভ বলে ধরা হয়। এই দিকে উট রাখলে জীবনে স্থায়িত্ব আসে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হয়।
যদি উত্তর-পশ্চিম দিকে রাখা সম্ভব না হয়, তবে পূর্ব (East) বা উত্তর (North) দিকেও উটের মূর্তি রাখতে পারেন। এতে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
কোন ঘরে উটের মূর্তি রাখা উচিত
শুধু দিক নয়, কোন ঘরে উটের মূর্তি রাখা হচ্ছে সেটিও বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে, লিভিং রুম (Living Room) বা ড্রইং রুমে উটের মূর্তি রাখা সবচেয়ে ভালো।
এর ফলে ঘরের পরিবেশে পজ়িটিভ এনার্জির প্রবাহ বজায় থাকে এবং পরিবারের সদস্যদের মধ্যে মানসিক শান্তি ও আনন্দ বৃদ্ধি পায়।
বাড়িতে উট রাখার নিয়ম
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে উটের মূর্তি সব সময় জোড়ায় রাখা উচিত। এতে চাকরি ও ব্যবসায় (Career and Business) উন্নতির সম্ভাবনা বাড়ে।
শোওয়ার ঘরে উটের মূর্তি রাখা একেবারেই উচিত নয়। একই ভাবে বাথরুমের কাছে, সিঁড়ির নীচে, মেঝের উপর বা মূল দরজার সামনে উটের মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়।
তামা (Copper) বা পিতলের (Brass) তৈরি উটের মূর্তি বাড়িতে রাখা শুভ। কাঠ (Wood) বা পাথরের (Stone) তৈরি উটের মূর্তিও রাখা যেতে পারে।
উটের মূর্তি কেনার সময় তার আকারের দিকে নজর দেওয়া জরুরি। খুব বেশি বড় বা খুব ছোট মূর্তি না রেখে মাঝারি আকারের উটের মূর্তি রাখাই বাস্তুমতে ভালো।
উটের মুখ যেন মূল দরজার দিকে না থাকে। উটের মুখ সব সময় বাড়ির ভেতরের দিকে ঘোরানো থাকা উচিত।
ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। উটের মূর্তি এবং যেখানে রাখা হচ্ছে সেই স্থান সব সময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
উটের মূর্তি রাখার উপকারিতা
বাস্তু মতে, সঠিক স্থানে উটের মূর্তি রাখলে সংসারে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। কেরিয়ারে দীর্ঘদিন সমস্যা চললে উটের শুভ প্রভাবে সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
উট উন্নতির প্রতীক বলে মনে করা হয়। এর প্রভাবে গুরুত্বপূর্ণ কাজের পথে থাকা বাধা কেটে যায় এবং জীবনে স্থায়িত্ব ও অগ্রগতির পথ খুলে যায়।