আমাদের রোজকার জীবনের নানা ছোট ছোট ঘটনা অনেক সময় ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তার ইঙ্গিত বহন করে। সব ঘটনার অর্থ আমরা তখনই বুঝে উঠতে পারি না, কিন্তু বিশ্বাস অনুযায়ী এই সব দৈনন্দিন দৃশ্যের মধ্যেই লুকিয়ে থাকে শুভ ও অশুভ সংকেত (Good and Bad Signs)। বিশেষ করে সকালে অফিস যাওয়ার সময় চোখে পড়া কিছু দৃশ্য সৌভাগ্য, উন্নতি এবং আর্থিক সাফল্যের পূর্বাভাস দেয় বলে মনে করা হয়। আজ তেমনই কিছু শুভ লক্ষণের কথা তুলে ধরা হল।
সাধু সন্তের দেখা পাওয়া
অফিস যাওয়ার পথে সাধু বা সন্ন্যাসীর (Saint or Monk) দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে ধরা হয়। বিশেষ করে যাঁরা কাঁওয়ার যাত্রায় (Kanwar Yatra) অংশ নিয়েছেন, অর্থাৎ কাঁধে করে জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে যাচ্ছেন, এমন শিবভক্তদের দেখা পেলে তা সৌভাগ্যের প্রতীক। এই সময় মনে ঈশ্বরচিন্তা জাগ্রত হয় এবং বিশ্বাস অনুযায়ী কাজের পথে থাকা বাধা-বিঘ্ন দূর হয়ে যায়।
সাফাইকর্মীর দেখা
সকালে অফিসে যাওয়ার পথে রাস্তাঘাট পরিষ্কার করা কর্মীদের (Sanitation Worker) দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ। জ্যোতিষ মতে ঝাঁটা (Broom) হল মা লক্ষ্মীর প্রতীক। তাই কাউকে ঝাঁটা দিতে দেখলে মনে করা হয়, মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। এর ফলে কাজে সাফল্য আসে এবং কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা বাড়ে।
সদ্য বিবাহিতা নারীর দর্শন
কনের সাজে সদ্য বিবাহিতা নারীকে (Newly Married Woman) দেখা শুভ বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। অফিস যাওয়ার পথে নতুন বউয়ের দেখা পেলে বোঝা যায় ভাগ্য সহায় হচ্ছে। এর প্রভাবে দীর্ঘদিনের সমস্যা মিটতে পারে এবং আর্থিক বিষয়ে সুখবর পাওয়ার যোগ তৈরি হয়।
শ্মশানযাত্রীর দেখা
শুনতে অদ্ভুত মনে হলেও মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া (Funeral Procession) অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। কোনও গুরুত্বপূর্ণ বা জরুরি কাজে বেরোনোর সময় শ্মশানযাত্রীর দেখা পেলে সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা প্রবল হয়। বিশেষ করে শববাহী যাত্রা যদি উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে যেতে দেখা যায়, তবে তা সৌভাগ্যের দরজা খুলে দেয় বলে বিশ্বাস।
ঢোলক দেখা বা শব্দ শোনা
ঢোলক (Drum) দেখা কিংবা ঢোলকের শব্দ শোনা শুভ বার্তা বহন করে। বিশ্বাস অনুযায়ী ঢোলের আওয়াজ সুখ ও আনন্দের আগমনের ইঙ্গিত দেয়। সকালে এই শব্দ কানে এলে ধরে নেওয়া হয়, মনের কোনও বহুদিনের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে।